০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশব্যাপী শুরু ‘নতুন কুঁড়ি সিজন-২’,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:২২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৫০২

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি সিজন-২’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় খুলনা স্টেডিয়াম থেকে আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা মুহাম্মদ আজিজুর রহমান। এ উপলক্ষে শার্শা মিনি স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু এবং সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ আয়োজনে শার্শা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থী, শিশু-কিশোর ও ক্রীড়াপ্রেমীরা অংশ নেয়। তাদের প্রাণবন্ত উপস্থিতিতে শার্শা মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজক ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, ‘নতুন কুঁড়ি সিজন-২’ শিশু-কিশোরদের লুকিয়ে থাকা প্রতিভা বিকাশের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি করবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিশুদের জাতীয় পর্যায়ে তুলে ধরতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশব্যাপী শুরু ‘নতুন কুঁড়ি সিজন-২’,

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশব্যাপী শুরু ‘নতুন কুঁড়ি সিজন-২’,

আপডেট: ০৫:২২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬