০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

যশোরে গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৩৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৫০৭

যশোর প্রতিনিধি:

যশোর সদর উপজেলার শানতলা এলাকায় শাহানারা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী আতিয়ার রহমানের বিরুদ্ধে।

শুক্রবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে স্বামী আতিয়ার রহমান তাঁর স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা।

নিহত শাহানারা খাতুন যশোর সদর উপজেলার শানতলা এলাকার বাসিন্দা আতিয়ার রহমানের স্ত্রী।

নিহতের স্বজনদের অভিযোগ, আতিয়ার রহমান মাদকাসক্ত। মাদকাসক্তি ও পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তাঁদের দাবি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

সর্বাধিক পঠিত

কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় চাকরির সুযোগ, নিয়োগ পাবেন ১১২ বাংলাদেশি

যশোরে গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আপডেট: ০৩:৩৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬