বিপুল পরিমাণ ভারতীয় জিরা পাচারের সময় অভিযান চালিয়ে তা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় চালানো এই অভিযানে জব্দ হওয়া জিরা ও ব্যবহৃত ট্রাকের আনুমানিক মূল্য প্রায় ৯৮ লাখ টাকা।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, মঙ্গলবার বিকালে উপজেলার ইসলামপুর এলাকায় বিজিবির একটি দল অভিযান চালিয়ে এসব মশলা জব্দ করে। অভিযানে প্রায় তিন হাজার কেজি (তিন টন) ভারতীয় জিরা উদ্ধার করা হয়। একইসঙ্গে জিরা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও আটক করা হয়।
এক প্রেসবিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কর্নেল জব্বার বলেন, চোরাচালানের মাধ্যমে আনা এসব জিরা ঢাকা নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছিল। জব্দকৃত জিরা ও আটক ট্রাকের আনুমানিক মূল্য প্রায় ৯৮ লাখ টাকা।
জব্দ হওয়া জিরাগুলো বর্তমানে আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ১ কোটি টাকার ভারতীয় জিরা ও পাচারকারী ট্রাক জব্দ
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৩:০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- ৫৭৮
সর্বাধিক পঠিত



























