০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৫০৭

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় সাময়িকভাবে বাড়ানো হয়েছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে।

সোমবার (৫ অক্টোবর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

তবে ২২ অক্টোবরের পর আগের সময়সূচি কার্যকর হবে। অর্থাৎ ২৩ অক্টোবর থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে।

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুতের সুষ্ঠু ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশে শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলার সময়সূচি নির্ধারিত রয়েছে। তবে দুর্গাপূজার কেনাকাটা ও উৎসবকে সামনে রেখে এবার সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত

নড়াইলে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা,

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট

আপডেট: ০৩:৫৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬