০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

২০২৭ থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৫০৩

২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। নতুন বিষয়গুলো হলো—আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি।

মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আগামী বছর থেকেই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে আরও সম্পৃক্ত করা হবে। শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে এসব বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, ২০২৮ সাল থেকে শিক্ষাক্রমে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন ও পরিমার্জন আনা হবে। শিক্ষার্থীদের প্রয়োজন ও সময়ের চাহিদা বিবেচনায় নিয়ে নতুন বইও যুক্ত করা হতে পারে।

উচ্চমাধ্যমিকে ভর্তি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আসনের তুলনায় এবার যোগ্য প্রার্থীর সংখ্যা কম থাকায় ভর্তি প্রক্রিয়ায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে।

এ সময় নবাব ফয়জুন্নেছাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহ্দী আমিন বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে দেশে গ্যাস ও জ্বালানি তেলের দাম বেড়েছে। তবে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম এখনো তুলনামূলক কম রয়েছে। জনগণের ওপর চাপ কমিয়ে পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজের সভাপতিত্বে আয়োজিত প্রতিযোগিতায় দেশের সব শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা অংশ নেন।

সর্বাধিক পঠিত

নড়াইলে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা,

২০২৭ থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

আপডেট: ০৫:০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬