১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা দিলেন ইমদাদুল হক ইমদাদ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:২১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৫১১

বেনাপোল প্রতিনিধি:
এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০২৬ সালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ইমদাদুল হক ইমদাদের উদ্যোগে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফিকুল হাসান তৃপ্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব খাইরুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক আবু তাহের।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন মো. শাহাবুদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “তোমরা তোমাদের নির্ধারিত লক্ষ্যে এগিয়ে যাও। তোমাদের সহযোগিতার জন্য আমরা পাশে আছি।”

তিনি আরও বলেন, ৫ আগস্টের আগে যে সরকার ক্ষমতায় ছিল, তাদের সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নানা সংকটের মুখে পড়েছিল বলে তিনি দাবি করেন। তার বক্তব্য অনুযায়ী, ওই সময় জিপিএ-৫ পেয়েও অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের সাফল্যে তাদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন

বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের এই সাফল্য ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

সর্বাধিক পঠিত

দাফনেও থামেনি সম্পত্তির বিরোধ, কারবালা কবরস্থানে স্বজনদের হাতাহাতি

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা দিলেন ইমদাদুল হক ইমদাদ

আপডেট: ০২:২১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬