০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে বাসচাপায় শিশুসহ অটোরিকশার ৭ আরোহী নিহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৫০৮

ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী একটি বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাত আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে গন্দ্রপা বাইপাস সড়কে দ্রুতগতির একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। একপর্যায়ে বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ অটোরিকশার সাত আরোহীর মৃত্যু হয়।

দুর্ঘটনায় বাসটির সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। নিহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান তিনি।

সর্বাধিক পঠিত

যশোরে ২,৬৩৫ কৃষকের হাতে ‘কৃষক কার্ড’

ময়মনসিংহে বাসচাপায় শিশুসহ অটোরিকশার ৭ আরোহী নিহত

আপডেট: ০৪:১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬