শার্শা প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তে অভিযান চালিয়ে ৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব সিরাপ উদ্ধার করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার বন্ধ এবং পাচার চক্রের সদস্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোগা সীমান্তে অভিযান চালিয়ে ৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
















