০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

শার্শায় বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৫০৫

শার্শা প্রতিনিধি:
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগের এক সভাপতিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোড়পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তি হলেন শার্শা উপজেলার গোড়পাড়া কলোনিপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে রবিউল ইসলাম (৫৫)। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ১১ নম্বর নিজামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ জানায়, শুক্রবার (২ অক্টোবর) দুপুরে গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলার তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন হিসেবে রবিউল ইসলামকে আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক রবিউল ইসলামকে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বাধিক পঠিত

যশোরে ২,৬৩৫ কৃষকের হাতে ‘কৃষক কার্ড’

শার্শায় বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আটক

আপডেট: ০৪:১৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬