০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৫০২

যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান গাছের সঙ্গে ধাক্কা লেগে আরিফ হোসেন (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন বগুড়া জেলার শেরপুর থানার নওয়াপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা নিয়ে একটি পিকআপ ভ্যান যশোরের দিকে যাচ্ছিল। ভ্যানটি খাজুরা মসজিদের সামনে পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। এ সময় দ্রুতগতির পিকআপটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

এতে পিকআপের হেলপার আরিফ হোসেন গুরুতর আহত হন। সংঘর্ষের শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নাভারন হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি হেফাজতে নেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য স্থানীয়দের ভিড় তৈরি হলেও পরে যান চলাচল স্বাভাবিক হয়।

নাভারন হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানটি হেফাজতে নেয়। স্থানীয়রা আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বাধিক পঠিত

নড়াইলে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা,

শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

আপডেট: ০৪:০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬