০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৫০৭

যশোর প্রতিনিধি:
যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ সবুজ খান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটক সবুজ খান শার্শা উপজেলার গোড়পাড়া নিমতলা গ্রামের জাহান আলী খানের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) পাকশিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে পাকশিয়া বাজারের ব্রিজসংলগ্ন উত্তর পাশে আরিফ হোসেনের চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে সবুজ খানকে আটক করা হয়।

পুলিশের দাবি, এ সময় তার হেফাজত থেকে ২০০ বোতল ‘WINCEREX COUGH SYRUP’ এবং একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক সবুজ খানসহ ঘটনার সঙ্গে জড়িত পলাতক আরও তিনজনের বিরুদ্ধে শার্শা থানায় লিখিত এজাহার দেওয়া হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় নিয়মিত মাদক মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত

শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১

আপডেট: ০৩:১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬