০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

কেশবপুরে পুকুরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু ভাই-বোনের মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:২৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৫০২

যশোরের কেশবপুরে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু ভাই-বোনের মৃত্যু হয়েছে। উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো—যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে নয়ন হোসেন (৮) এবং খাজুরা গ্রামের শাহজালালের মেয়ে সুমাইয়া খাতুন (৫)। তারা সম্পর্কে সৎ ভাই-বোন।

জানা গেছে, কয়েকদিন আগে মা-বাবার সঙ্গে তারা কেশবপুরে নানা হান্নানের বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশু বাড়ি থেকে বের হয়ে স্থানীয় ইছারউদ্দিন সানার মালিকানাধীন পুকুরে শাপলা ফুল তুলতে নামে।

একপর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে দুই শিশুর নিথর দেহ ভেসে উঠলে স্বজনেরা তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বাধিক পঠিত

বেনাপোল বন্দরে নিহত শ্রমিকের পরিবারকে ২০ হাজার, আহতকে ১০ হাজার টাকা সহায়তা

কেশবপুরে পুকুরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু ভাই-বোনের মৃত্যু

আপডেট: ০১:২৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬