সড়ক দুর্ঘটনায় পা ভেঙে নিজ বাসভবনে চিকিৎসাধীন বেনাপোল পৌরসভার ছোটআঁচড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য আবু সাঈদকে দেখতে তার বাড়িতে গেছেন বিএনপি নেতা নুরুজ্জামান লিটন।
সোমবার (৫ অক্টোবর) আবু সাঈদের বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন নুরুজ্জামান লিটন। এ সময় তিনি আবু সাঈদের চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
আবু সাঈদের সঙ্গে কথা বলার সময় নুরুজ্জামান লিটন বলেন, “গত ফেব্রুয়ারি মাসের নির্বাচনে আমি আবু সাঈদকে সক্রিয়ভাবে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিতে দেখেছি। সে একজন ভালো ছেলে এবং দলের একজন সক্রিয় কর্মী। তার এই দুর্ঘটনার খবর শুনে আমি তাকে দেখতে এসেছি। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি যেন আবু সাঈদকে দ্রুত সুস্থতা দান করেন।”
এ সময় উপস্থিত নেতাকর্মীরাও আবু সাঈদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমউদ্দিন, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, ছোটআঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক ইসরাফিল, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রাহানুজ্জামান দিপু, যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ও মীর আলম, যুবদল নেতা ইউনুস, বেনাপোল কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক এবং ছোটআঁচড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান।




















