১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বেনাপোলে তিন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, সঙ্গে ওয়ারেন্টভুক্ত আসামি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৫০৮

যশোরের বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগের তিন নেতাসহ আদালতের ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার চারজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রোববার (৫ অক্টোবর) আদালতে পাঠিয়েছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বেনাপোলের মহিষাডাঙ্গা গ্রামের ওবায়দুর রহমান, ছোট আঁচড়া গ্রামের ওসমান গনি, শাখারীপোতা গ্রামের কাসেম আলী এবং ভবারবেড় গ্রামের মোবারক হোসেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ওবায়দুর রহমান, ওসমান গনি ও কাসেম আলী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। অপরদিকে মোবারক হোসেন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশাফ হোসেন বলেন, মামলার আসামি কিংবা ওয়ারেন্টভুক্ত ব্যক্তি—পরিচয় যাই হোক, আইনের দৃষ্টিতে সবাই সমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, যাদের বিরুদ্ধে মামলা বা আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তাদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা পুলিশের দায়িত্ব। সেই দায়িত্বের অংশ হিসেবেই নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার চারজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

সড়ক দুর্ঘটনায় আহত আবু সাঈদের বাড়িতে বিএনপি নেতা নুরুজ্জামান লিটন

বেনাপোলে তিন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, সঙ্গে ওয়ারেন্টভুক্ত আসামি

আপডেট: ১১:৪৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬