০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

শার্শায় বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:২৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৫১০

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নুর মোহাম্মদ খোকন (৫০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার বাগাডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।

গ্রেপ্তার নুর মোহাম্মদ খোকন বাগাডাঙ্গা গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি বাগআঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) আশীষ সরকার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সোমবার দুপুর ১টার দিকে বাগাডাঙ্গা গ্রামে অভিযান চালান। এ সময় খোকনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২ মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় দায়ের করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তার নুর মোহাম্মদ খোকনকে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের অভিযান অব্যাহত আছে।

সর্বাধিক পঠিত

পুলিশের সহায়তায় ‘পিচ্চি রাজা’র পালানোর অভিযোগ, এসআইসহ গ্রেপ্তার ৩

শার্শায় বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট: ০৪:২৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬