০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

যশোরের শংকরপুরে অভিযান, ককটেলসদৃশ ৮টি বোমা উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৫০৯

যশোর প্রতিনিধি: যশোর শহরের শংকরপুর বালির মাঠ এলাকায় অভিযান চালিয়ে ককটেলসদৃশ আটটি বোমা উদ্ধার করেছে এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১টার দিকে যশোর পৌরসভার শংকরপুর বালির মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে মাঠের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ককটেলসদৃশ আটটি বোমা উদ্ধার করা হয়।

উদ্ধার করা বস্তুগুলো উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা করা হয়েছে। জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন ও অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

চৌগাছা কাঁচাবাজারে দোকান উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ

যশোরের শংকরপুরে অভিযান, ককটেলসদৃশ ৮টি বোমা উদ্ধার

আপডেট: ০৬:১৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬