০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বেনাপোলে চতুর্থ দিনের মতো গণসংযোগে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৫০৭

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর-কাগমারী এলাকায় চতুর্থ দিনের মতো গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ। শুক্রবার (১৬ অক্টোবর) গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের এলাকার সমস্যা, নাগরিক চাহিদা ও উন্নয়ন প্রত্যাশার কথা শোনেন।

গণসংযোগের সময় স্থানীয় বাসিন্দারা দৈনন্দিন জীবনযাত্রার নানা সমস্যা, নাগরিক সেবার মান এবং এলাকার উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। ইমদাদুল হক ইমদাদ তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষের চাহিদা ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। পাশাপাশি নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং পৌরসভার সেবার মান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হলো জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাঁদের সমস্যাগুলো সংশ্লিষ্ট পর্যায়ে তুলে ধরা। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে বেনাপোল পৌরসভার নাগরিক সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তোলাই তাঁর লক্ষ্য।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধা এবং সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

গণসংযোগে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম এবং বিএনপি নেতা আজগর আলী।

এ ছাড়া উপস্থিত ছিলেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান ও হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন ও রাসেল আহমেদ এবং শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বাধিক পঠিত

চৌগাছা কাঁচাবাজারে দোকান উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ

বেনাপোলে চতুর্থ দিনের মতো গণসংযোগে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

আপডেট: ০৬:১৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬