১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিক্ষোভে অংশ নেওয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৫০৬

নির্বাচনী সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেওয়ার জেরে বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ ঘটনায় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) নোটিশের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ায় ইমরান খানকে এই নোটিশ দেওয়া হয়েছে।

আমির খানের ভাগনে ইমরান খান যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি ভারতের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী হিসেবে দেশটিতে বসবাস করছেন। এই কার্ডের মাধ্যমে ভারতে প্রবেশ ও বসবাসের বিশেষ সুবিধা পাওয়া গেলেও ভোট দেওয়া কিংবা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার নেই তাঁদের।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার এক বিবৃতিতে পুলিশ জানায়, মুম্বাইয়ে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত আন্দোলনে অংশ নিয়েছিলেন ইমরান। এ ঘটনায় তাঁকে নোটিশ দেওয়া হয়েছে।

ইমরানের আইনজীবী জানিয়েছেন, কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে আবেদন করবেন অভিনেতা। তাঁর পক্ষের দাবি, ওসিআই কার্ডধারীদের বিক্ষোভে অংশ নেওয়া নিষিদ্ধ—এমন কোনো আইনি বিধান নেই। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) তথ্য অনুযায়ী, আবেদনে কর্তৃপক্ষের পদক্ষেপকে ‘কঠোর’ বলে উল্লেখ করা হয়েছে।

গত ১০ অক্টোবর ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে আয়োজিত বিক্ষোভে অংশ নেন ইমরান। ভোট জালিয়াতির অভিযোগ তদন্ত, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং নির্বাচনী সংস্কারের দাবিতে জেন-জি নেতৃত্বাধীন এই আন্দোলন চলছে। তবে ভোট জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছে ভারতের নির্বাচন কমিশন।

পুলিশের বিবৃতিতে বলা হয়, ভারতীয় নাগরিক না হয়েও ইমরান আন্দোলনে অংশ নিয়েছিলেন। অন্যদিকে, বিজেপি নেতা কিরিট সোমাইয়া অভিযোগ করেছেন, ভারতে অরাজকতা ছড়ানোর ষড়যন্ত্রে জড়িত রয়েছেন এই অভিনেতা। তবে এ অভিযোগের সরাসরি জবাব দেননি ইমরান।

বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়ে সাংবাদিকদের ইমরান বলেন, তাঁর নিজস্ব কোনো দাবি নেই। মুম্বাইয়ে বসবাসকারী একজন মানুষ হিসেবে চলাচলের স্বাধীনতা কেন সীমিত করা হচ্ছে এবং মানুষের কণ্ঠ কেন রুদ্ধ করা হচ্ছে, তা দেখতে তিনি সেখানে গিয়েছিলেন। কোনো সংগঠনের প্রতিনিধি হিসেবেও বিক্ষোভে অংশ নেননি বলে জানান তিনি।

বিক্ষোভের পর অন্য আন্দোলনকারীদের সঙ্গে ইমরানকেও অল্প সময়ের জন্য আটক করে পুলিশ। পরে পুলিশি হেফাজতে গাড়ির ভেতর থেকে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। ছবির সঙ্গে মজার ছলে লেখেন, মনে হচ্ছে গাড়িতে ঘুরতে যাচ্ছেন। প্রতিবেদন অনুযায়ী, পোস্টটিতে ২০ লাখের বেশি প্রতিক্রিয়া পড়ে।

২০০৮ সালে মুক্তি পাওয়া রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘জানে তু… ইয়া জানে না’-এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পান ইমরান খান। এর আগে ‘কেয়ামত সে কেয়ামত তক’ ও ‘জো জিতা ওহি সিকান্দার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। পরবর্তী সময়ে ‘আই হেট লাভ স্টোরিজ’, ‘মেরে ব্রাদার কি দুলহন’ ও ‘দিল্লি বেলি’র মতো চলচ্চিত্রেও দেখা গেছে তাঁকে।

দশ বছরের বেশি সময় বিরতির পর চলতি বছর নেটফ্লিক্সের চলচ্চিত্র ‘আধুরে হাম আধুরে তুম’-এর মাধ্যমে অভিনয়ে ফেরেন ইমরান। অভিনয়ে ফেরার পর এবার ভারত ছাড়ার নির্দেশ পাওয়ায় নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

এদিকে, সিজেপির ডাকে গত সপ্তাহে দিল্লি, মুম্বাইসহ ভারতের বিভিন্ন অঞ্চলে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা।

গত সোমবার কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধীসহ কয়েকটি বিরোধী দলের নেতারা দিল্লির কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন। বুধবার দিল্লিতে বিক্ষোভস্থলে অনধিকার প্রবেশের অভিযোগে গ্রেপ্তারের পর সিজেপির শীর্ষ দুই নেতাকে পাঁচ দিনের জন্য কারাগারে পাঠানো হয়। রাজধানী দিল্লিতে শুক্রবার সন্ধ্যায় নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি।

সর্বাধিক পঠিত

বিক্ষোভে অংশ নেওয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

বিক্ষোভে অংশ নেওয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

আপডেট: ১০:০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬