১০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে এএসআই ও কনস্টেবলকে ধরে নিয়ে গেল বিএসএফ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৫০২

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আটক দুই পুলিশ সদস্য হলেন এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত। তাঁরা ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, মাদক উদ্ধারের অভিযানে সীমান্ত এলাকায় যান পুলিশের ওই দুই সদস্য। এ সময় নতুন কনস্টেবল রোহিত রাস্তা চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন এলাকায় প্রবেশ করেন।

পরে স্থানীয় মাদক কারবারিরা তাঁকে আটক করেন। কনস্টেবল রোহিতকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরানকেও আটক করা হয়। এরপর তাঁদের দুজনকেই বিএসএফের হাতে তুলে দেওয়া হয় বলে জানান ওসি।

তিনি আরও জানান, আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে তাঁদের ফিরিয়ে আনার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

সর্বাধিক পঠিত

বিক্ষোভে অংশ নেওয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে এএসআই ও কনস্টেবলকে ধরে নিয়ে গেল বিএসএফ

আপডেট: ০৯:৫৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬