০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

যশোরের চৌগাছায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোর নিহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৫৬৬

যশোরের চৌগাছা উপজেলায় বালুবাহী একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের পথে জাহাঙ্গীরপুর গ্রামের ভাদ্রা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার বাশাপোল কালিয়াকুন্ডু গ্রামের ইনতাজ হোসেনের ছেলে ইমন হোসাইন (১৫) এবং একই গ্রামের তরিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৫)।
চৌগাছা থানা সূত্রে জানা যায়, ইমন ও আশরাফুল মোটরসাইকেলে করে চৌগাছা বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে জাহাঙ্গীরপুর গ্রামের ভাদ্রা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সর্বাধিক পঠিত

শার্শায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

যশোরের চৌগাছায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোর নিহত

আপডেট: ১২:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫