১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, যুবক নিহত; আহত ৩

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৫০৯

যশোরের ঝিকরগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আশিকুজ্জামান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বাবা ও ভাইসহ অন্তত তিনজন আহত হয়েছেন। একই ঘটনায় প্রতিপক্ষের একজনও আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলার সোনাকুর গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (২৮ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিকুজ্জামানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত আশিকুজ্জামান সোনাকুর গ্রামের আছিরউদ্দিনের ছেলে। আহতরা হলেন তাঁর বাবা আছিরউদ্দিন (৭০) ও ভাই আশরাফুজ্জামান (৫০)। তাঁরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার গভীর রাতে নজরুল (৫০), তাঁর ভাই ফজলু রহমান (৪৫) এবং নজরুলের দুই ছেলে মনিরুজ্জামান (৩৫) ও আরিফুজ্জামানের (৩১) বিরুদ্ধে আশিকুজ্জামানদের বসতবাড়িতে প্রবেশ করে মারধরের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আশিকুজ্জামান, তাঁর বাবা ও ভাই আহত হন। পরে স্বজনেরা তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আশিকুজ্জামানের মৃত্যু হয়।

অন্যদিকে, একই ঘটনায় প্রতিপক্ষের ফজলু রহমানও আহত হয়েছেন। তাঁকে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বাধিক পঠিত

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার, ৫ আগস্টের ভিডিও ঘিরে নানা প্রশ্ন

যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, যুবক নিহত; আহত ৩

আপডেট: ১০:১৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬