০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেসিডেন্ট ট্রাম্পের আসন্ন এশিয়া সফর: বাণিজ্য চুক্তির আলোচনা শি জিনপিংয়ের সঙ্গে, কড়া পরীক্ষা কূটনীতির

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৯:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৫৭৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে পাঁচ দিনের গুরুত্বপূর্ণ এশিয়া সফরে যাচ্ছেন। এই সফরের মূল লক্ষ্য হলো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি সম্ভাব্য বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা করা। বিশ্লেষকরা মনে করছেন, এই সফর ট্রাম্পের কৌশলী চুক্তিবাজ কূটনীতির জন্য একটি বড় পরীক্ষা।
জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে ট্রাম্পের সবচেয়ে দীর্ঘ বিদেশ সফর। এশিয়া সফরের সময় তিনি মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া পরিদর্শন করবেন।
হোয়াইট হাউজ সূত্রে জানা গেছে, সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আগামী বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প এবং শি জিনপিংয়ের মধ্যে সম্ভাব্য বৈঠক। তবে বৈঠকটি আদৌ অনুষ্ঠিত হবে কিনা কিংবা কোনো চুক্তি সম্পন্ন হবে কিনা, তা এখনো নিশ্চিত নয়।
হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, উভয় পক্ষই এই বৈঠকে বড় ধরনের কোনো অগ্রগতি আশা করছে না। আলোচনা মূলত বিরোধ কমানো এবং সামান্য কিছু ছাড়ের ক্ষেত্র খোঁজার ওপর কেন্দ্রীভূত থাকবে। কূটনৈতিক সূত্রগুলো একটি অন্তর্বর্তী চুক্তি হওয়ার সম্ভাবনার কথা বলছে।
ধারণা করা হচ্ছে, একটি মধ্যমেয়াদি সমঝোতায় যুক্তরাষ্ট্র উচ্চমানের কম্পিউটার চিপ রপ্তানির ক্ষেত্রে কিছু শিথিলতা দিতে পারে। এর বিনিময়ে চীন দুর্লভ খনিজ পদার্থের রপ্তানি নিয়ন্ত্রণ কমাতে পারে, যা নিয়ে ট্রাম্প দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন।
এই সফর এমন এক জটিল সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ওয়াশিংটন ও বেইজিং একে অপরের পণ্যের ওপর শুল্ক বাড়িয়েছে এবং প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজ বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার হুমকি তৈরি হয়েছে। এর পাশাপাশি ট্রাম্প প্রশাসন ইসরায়েল-গাজা যুদ্ধবিরতি বজায় রাখা এবং ইউক্রেন যুদ্ধে পশ্চিমা জোটের অবস্থান সমন্বয়ের মতো বিষয় নিয়ে কাজ করছে, যা সফরের পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।
মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট বৈঠকটিকে সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক বলে উল্লেখ করলেও প্রেসিডেন্ট ট্রাম্প পরে সাংবাদিকদের বলেছেন, “আমাদের বৈঠকটি বেশ দীর্ঘ হবে। আমরা একসঙ্গে আমাদের অনেক প্রশ্ন, সংশয় ও অভিন্ন স্বার্থ নিয়ে কাজ করতে পারবো।”

সর্বাধিক পঠিত

শার্শায় ৪০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রেসিডেন্ট ট্রাম্পের আসন্ন এশিয়া সফর: বাণিজ্য চুক্তির আলোচনা শি জিনপিংয়ের সঙ্গে, কড়া পরীক্ষা কূটনীতির

আপডেট: ১২:১৯:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫