০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী বাস খাদে পড়ে মা-মেয়ে নিহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৫৯০

সুনামগঞ্জের শান্তিগঞ্জে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার পথে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে মা-মেয়ে নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের রাস্তার প্রবেশমুখে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন ঢাকার বাসিন্দা মনজুরা আক্তার (৩৭) ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। নিহত মনজুরার স্বামী আব্দুল্লাহ আল মামুন চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা। তারা টাঙ্গুয়ার হাওরে পর্যটনের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খাদে পড়ে যাওয়া বাসটি দেখতে পায়। বাসের নিচে চাপা পড়া নিহতদের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল উদ্ধার করেছে।

সর্বাধিক পঠিত

শার্শায় ৪০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী বাস খাদে পড়ে মা-মেয়ে নিহত

আপডেট: ০৯:৩১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫