০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

শিশুখাদ্য ও আইসক্রিমে ক্ষতিকর রং ও কেমিক্যাল ব্যবহার, চৌগাছায় ১ লাখ টাকা জরিমানা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৫৬৮

আইসক্রিম ও শিশুখাদ্যে ক্ষতিকর শিল্পজাত রং এবং কেমিক্যাল ব্যবহারের অপরাধে যশোরের চৌগাছায় এক আইসক্রিম কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২২ অক্টোবর) যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে ওই কারখানাতে নানা অনিয়ম দেখতে পান সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। বিশেষ করে আইসক্রিমসহ অন্যান্য শিশুখাদ্যে শিল্পে ব্যবহৃত ক্ষতিকর রং ও কেমিক্যাল মেশানো হচ্ছিল। এছাড়া, অভিযানে প্রাণ কোম্পানির নকল ‘রোবো আইসক্রিম’ তৈরি এবং অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের আইসক্রিম তৈরির কার্যক্রমও ধরা পড়ে।
এইসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ও ৫১ ধারায় কারখানার মালিক রাশিদুল ইসলামকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, নিয়মিত অভিযান কার্যক্রমের অংশ হিসেবে ব্যবসায়ী রাশিদুলের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। নানা অনিয়মের ফলে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানের সময় ক্যাব সদস্য রকিব উদ্দিন সরকার, চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

শার্শায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

শিশুখাদ্য ও আইসক্রিমে ক্ষতিকর রং ও কেমিক্যাল ব্যবহার, চৌগাছায় ১ লাখ টাকা জরিমানা

আপডেট: ০৯:২৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫