০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ, উঠান বৈঠক ও শ্যামা পূজা: ব্যস্ত দিন কাটছে মফিকুল হাসান তৃপ্তির

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৬০৯

(শার্শা) আসনে মনোনয়নপ্রত্যাশী জননেতা মফিকুল হাসান তৃপ্তি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) যুবদল প্রতিষ্ঠাবার্ষিকী, উঠান বৈঠক এবং শ্যামা পূজায় অংশগ্রহণের মধ্য দিয়ে একটি ব্যস্ত দিন পার করেছেন।
যুবদল প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান
দিনের শুরুতেই তিনি বেনাপোল পৌর বিয়ে বাড়িতে শার্শা থানা ও পৌর যুবদল আয়োজিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।
নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক
এরপর তিনি ৯ নং উলাশী ইউনিয়নের হারিখালি বাজারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে অংশ নেন। সেখানে নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন:
> “দেশকে নিয়ে একটি দল গভীর চক্রান্ত করছে, যা জাতির জন্য হুমকি হতে পারে। ষড়যন্ত্র যেন সফল না হয়, সেজন্য সবার নজর ও সতর্কতা প্রয়োজন। আমাদের প্রথম প্রাধান্য হলো—সবার আগে বাংলাদেশ।”
>
তিনি আরও বলেন, “আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের স্বাধীনতার ঘোষক, আমার মাতৃসম নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, আর আগামীর বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পুনর্গঠনের যে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ ঘোষণা দিয়েছেন, সেটিই এই জাতির মুক্তির পথ।”
পূজামণ্ডপে সম্প্রীতির বার্তা
পরবর্তীতে মফিকুল হাসান তৃপ্তি স্থানীয় শ্যামা পূজায় অংশগ্রহণ করেন। সেখানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও পূজারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন। পূজামণ্ডপে তিনি এলাকার উন্নয়ন, সম্প্রীতি ও শান্তি রক্ষায় বিএনপির অঙ্গীকার ব্যক্ত করেন এবং তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা”র লিফলেট বিতরণ করেন।
অনুষ্ঠানগুলোতে শার্শা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, উলাশী ইউনিয়ন বিএনপি, কৃষক দল, ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

শার্শায় ৪০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ, উঠান বৈঠক ও শ্যামা পূজা: ব্যস্ত দিন কাটছে মফিকুল হাসান তৃপ্তির

আপডেট: ১২:০০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫