পূর্ব শত্রুতার জের ধরে শহীদ হোসেন (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকেরা। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কোতোয়ালী মডেল থানার রামনগর রাজারহাট মোড়ে শহীদের বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে। আহত শহীদ হোসেন রাজারহাট মোড় এলাকার নুর ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শহীদ তার বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে রাজারহাট ধোপাপাড়ার শওকতের ছেলে ইসরাফিলসহ ৫ থেকে ৬ জন যুবক হঠাৎ তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো চাকু দিয়ে শহীদের পেট, কোমর ও পিঠসহ শরীরের চারটি স্থানে আঘাত করে তাকে রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শহীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, শহীদ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, “পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে এবং হামলাকারীদের গ্রেফতারে তৎপরতা চলছে।”
০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাত,
-
নিউজ ডেস্ক - আপডেট: ১১:৫৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- ৫৭৪
সর্বাধিক পঠিত

























