১১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

ঘোপে ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে রক্তাক্ত যুবক উদ্ধার, সঙ্গী শফিকুল পলাতক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৫১১

যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে আকাশ (২৬) নামে এক যুবককে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আকাশ মাগুরা সদর উপজেলার বাসিন্দা আরিফের ছেলে। তিনি যশোর সদর উপজেলার ঘোপ সেন্ট্রাল রোড এলাকায় মুমিন নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। আগে একটি হোটেলে কাজ করলেও বর্তমানে তিনি একটি মোবাইল ফোনের দোকানে কর্মরত। ওই বাসায় শফিকুল নামে আরও এক যুবক তার সঙ্গে থাকতেন বলে জানা গেছে। তবে ঘটনার পর থেকে শফিকুলের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তার পলাতক থাকার বিষয়টি নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, সোমবার কোনো এক সময় আকাশকে তার ভাড়া বাসার কক্ষে মারধর করা হয়। এ সময় ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে গুরুতর জখম করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একপর্যায়ে আকাশ অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা বাইরে থেকে কক্ষের দরজায় তালা লাগিয়ে চলে যায় বলে ধারণা করছেন স্থানীয়রা।

মঙ্গলবার আকাশের কোনো সাড়া-শব্দ না পেয়ে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে তারা বাসার কাছে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় আকাশকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, আকাশের অবস্থা গুরুতর। তিনি অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, ঘটনাটি নিয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানা যাবে।

সর্বাধিক পঠিত

উত্তরায় ৫ হাজার ৩১০ ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ঘোপে ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে রক্তাক্ত যুবক উদ্ধার, সঙ্গী শফিকুল পলাতক

আপডেট: ০৩:৫০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬