১২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের সমাগম

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৫০৮

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের সমাগম হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে মাইজভান্ডারি আশেকানরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন।

আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আয়োজকদের কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টার পর সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ গেট থেকে জশনে জুলুস বের হওয়ার কথা রয়েছে। জুলুসটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয়ের সামনে দিয়ে প্রদক্ষিণ করে পুনরায় সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হবে।

পরে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশপথ দিয়ে দলে দলে মানুষ অনুষ্ঠানস্থলে প্রবেশ করছেন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলো আব্দুল গনি রোডসহ আশপাশের এলাকায় অবস্থান করছে।

অনুষ্ঠানস্থলের দক্ষিণ পাশে নারী ও পুরুষদের জন্য পৃথক দুটি প্যান্ডেল তৈরি করা হয়েছে। সকালে এক পশলা বৃষ্টির কারণে উদ্যানের বিভিন্ন অংশ কাদায় ভরে গেলেও তা উপেক্ষা করে অংশগ্রহণকারীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে জাতীয় রাজনীতিবিদ, বিভিন্ন দেশ থেকে আগত সুফি স্কলার, পীর-মাশায়েখ, ওলামা, শিক্ষাবিদ ও ধর্মীয় নেতারা বক্তব্য দেবেন। এতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ সুন্নি সুফিবাদী মানুষের অংশগ্রহণের কথা রয়েছে।

মহাসমাবেশে সভাপতিত্ব করবেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারি।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

সর্বাধিক পঠিত

ভোলায় ঘুষের বিনিময়ে ভারী যানবাহনের লাইসেন্স দেওয়ার অভিযোগ বিআরটিএ পরিদর্শক আবু পলাশের বিরুদ্ধে

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের সমাগম

আপডেট: ১১:৩৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬