১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৫১০

: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২৫ আগস্ট) র‍্যাব সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র‍্যাবের নিয়মিত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়াতে পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রতিটি র‍্যাব ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। বিভিন্ন অনুষ্ঠানস্থলে পর্যাপ্তসংখ্যক র‍্যাব সদস্য মোতায়েনের পাশাপাশি ঝুঁকি বিবেচনায় আগে থেকেই প্রয়োজনীয় স্কেলিটন ফোর্স প্রস্তুত রাখা হবে।

বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি

নিরাপত্তা কার্যক্রমে স্থানীয় মসজিদের ইমাম, সামাজিক ও নাগরিক নিরাপত্তা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

কোনো স্বার্থান্বেষী বা সন্দেহভাজন গোষ্ঠী যাতে হামলা কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্য গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিতর্কিত বা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে, সেদিকেও সতর্ক নজর রাখা হচ্ছে।

প্রস্তুত বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড

জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। কোনো সন্দেহজনক বস্তু পাওয়া গেলে দ্রুত তা শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিটগুলো প্রস্তুত থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোনো তথ্য, গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট ছড়িয়ে পড়ছে কি না, তা নজরদারিতে সাইবার পেট্রোলিং আরও জোরদার করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সন্দেহজনক কিছু দেখলে জানানোর আহ্বান

দেশবাসীকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনের আহ্বান জানিয়েছে র‍্যাব।

একই সঙ্গে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত

উত্তরায় ৫ হাজার ৩১০ ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

আপডেট: ০৩:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬