০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

শার্শার কৃতি সন্তান মফিকুল হাসান তৃপ্তি: ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ নিয়ে গোগায় গণসংযোগ, অর্থনৈতিক মুক্তি ও সম্প্রীতির বার্তা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৫৬৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তি আজ রোববার শার্শা থানার অন্তর্গত সীমান্তবর্তী গোগা ইউনিয়নে এক উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। এই সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ জনগণের নিকট পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং গোগা বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
উপস্থিত জনতার উদ্দেশ্যে জনাব মফিকুল হাসান তৃপ্তি বলেন, “জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শই আমাদের পথপ্রদর্শক। সীমান্তবর্তী এলাকার মানুষ এই দেশের গর্ব—তারা আমাদের সার্বভৌমত্বের প্রহরী। তাদের জীবনের প্রতিটি সংগ্রামকে আমি শ্রদ্ধা করি। এখন সময় এসেছে এই গৌরবময় জীবনের সঙ্গে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেওয়ার—যাতে তারা সীমান্ত রক্ষার পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে পারেন।”
তিনি ঘোষণা দেন যে এই অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে, যাতে প্রতিটি শিশু শিক্ষার আলো পায় এবং ভবিষ্যৎ প্রজন্ম দারিদ্র্য থেকে মুক্তি পায়। একইসঙ্গে ক্ষুদ্র উদ্যোগ, দক্ষতা প্রশিক্ষণ ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করে মানুষের অর্থনৈতিক দুরবস্থা দূর করার পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।
সাম্প্রতিক ধর্মীয় মন্তব্য প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “সম্প্রতি এক ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীর একজন বিশিষ্ট ব্যক্তি বলেছেন— ‘রোজা ও পূজা মুদ্রার এপিঠ-ওপিঠ’। এটি অত্যন্ত ন্যাক্কারজনক ও ধর্মবিদ্বেষী মন্তব্য। ধর্মকে অপব্যবহার করে মানুষকে বিভক্ত করা এবং রাজনৈতিক ফায়দা লুটার ষড়যন্ত্র চলছে। সবাইকে সতর্ক থাকতে হবে—যারা ধর্মের নামে বিভ্রান্তি ও বিদ্বেষ ছড়াচ্ছে, তাদের থেকে সাবধান থাকুন।”
সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, “আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে ধর্ম, বর্ণ, মতের ভিন্নতা নয়—মানবতার ভিত্তিতে সবাই নিরাপদে, মর্যাদার সঙ্গে ও সমঅধিকারে বাঁচবে। আগামী দিনে জিয়াউর রহমানের গণতান্ত্রিক ও অর্থনৈতিক মুক্তির বাংলাদেশ গড়ার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
এ সময় শার্শা থানা বিএনপি ও ইউনিয়ন বিএনপি’র অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উঠান বৈঠক ও গণসংযোগে উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের প্রকাশ্য অনুসন্ধানের অনুমোদন

শার্শার কৃতি সন্তান মফিকুল হাসান তৃপ্তি: ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ নিয়ে গোগায় গণসংযোগ, অর্থনৈতিক মুক্তি ও সম্প্রীতির বার্তা

আপডেট: ০৭:১৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫