শুক্রবার (২৫ অক্টোবর, ২০২৫) দুপুরে ভিডিওকলে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার ভবদহ অঞ্চলের মানুষের জলাবদ্ধতার দুঃখ দূর করতে সচেষ্ট। তবে সমস্যাটি গভীর হওয়ায় কয়েকটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা চলছে। তিনি জানান, সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৬টি নদীর ৮১ কিলোমিটার খননের মাধ্যমে পানি অপসারণের মাধ্যমে স্বল্প ও মধ্যমেয়াদি সমস্যার সমাধান হবে, তবে দীর্ঘমেয়াদী সমাধানের বিষয়টিও ভাবনায় রয়েছে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় সেই পথ খুঁজতে হবে।
‘ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনকল্পে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ৮১.৫০০ কিলোমিটার নদী পুনঃখনন কাজ বাস্তবায়ন বিষয়ে সকল পর্যায়ের স্টেকহোল্ডারদের অবহিতকরণ ও পুনঃখনন কাজের উদ্বোধনী’ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লে. কর্নেল মামুন উর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক বিএম আব্দুল মোমিন, পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না ও কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। এছাড়াও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, জামায়াত নেতা গাজী এনামুল হক, সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লে. কর্নেল মামুন উর রশিদ বলেন, সেনাবাহিনী যেকোনো চ্যালেঞ্জিং কাজের দায়িত্ব পালন করে। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনও অনেক চ্যালেঞ্জিং কাজ। এই অঞ্চলের ৬টি নদী খননের মাধ্যমে পানি অপসারণ করা হবে এবং এই অঞ্চলের জন্য সমন্বিত প্রকল্পও গ্রহণ করা হচ্ছে। তিনি জলাবদ্ধতা থেকে জনগণকে মুক্তি দিতে সকলের সহযোগিতা কামনা করেন।
পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি জানান, প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে এই নদী পুনঃখনন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মোনাজাত ও ভবদহ স্লুইসগেটের পাশ থেকে মাটি কাটার মাধ্যমে প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন।
যশোর প্রতিনিধি।
০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম:
ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১৪০ কোটি টাকা ব্যয়ে ছয়টি নদীর ৮১.৫০০ কিলোমিটার খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৬:০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- ৬১০
সর্বাধিক পঠিত



























