০১:২৩ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
যশোরে বিধবাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক,

যশোরে বিধবাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬৬

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলায় এক বিধবাকে ধর্ষণের অভিযোগে রনি রহমান (৩২) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। আটক রনি বাঘারপাড়া উপজেলার উত্তর বলরামপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তার স্বামী মারা যাওয়ার পর সদর উপজেলার একটি গ্রামে একাই বসবাস করেন। রনির মামার বাড়ি ওই এলাকায় হওয়ায় তাদের মধ্যে পরিচয় ছিল। এই পরিচয়ের সূত্র ধরে রনি মাঝে মধ্যে ওই নারীর বাড়িতে যেত এবং তাকে কুপ্রস্তাব দিত।
মামলার এজাহারে ওই নারী উল্লেখ করেছেন, গত ২৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে রনি জোর করে তার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রনিকে হাতেনাতে আটক করে। পরে পুলিশে খবর দিলে চানপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রনিকে হেফাজতে নেয়। মামলার অভিযোগে আরও বলা হয়েছে, রনি এর আগেও তাকে একাধিকবার ধর্ষণ করেছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী কোতোয়ালি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) রনিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত

বিজিবি ও স্থানীয়দের প্রতিবাদে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ

যশোরে বিধবাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক,

যশোরে বিধবাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক,

আপডেট: ১০:২৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫