০৮:১২ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যশোরে খাদ্যসামগ্রী ও রান্না করা খাবার বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া) নির্বাচনী এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ১১টায় বাঘারপাড়া পৌরসভা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন সহকারী অ্যাটর্নি জেনারেল ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী সোহাগ।

এ সময় উপস্থিত ছিলেন যশোর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাসির খান লিটন, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিক, বাঘারপাড়া পৌর শ্রমিক দলের সভাপতি শরিফুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর হাসান, বাঘারপাড়া ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিমুল মৃধা, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে নূরে আলম সিদ্দিকী সোহাগ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের কল্যাণে কাজ করার যে আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন, তা আজও প্রেরণার উৎস। তাঁর শাহাদাতবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সেই আদর্শ বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। সাধারণ মানুষের কল্যাণকে তিনি সবসময় অগ্রাধিকার দিয়েছেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

বক্তারা বলেন, খাদ্যসামগ্রী বিতরণ কেবল একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়; এটি সামাজিক দায়িত্ববোধ ও মানবিক সহমর্মিতার বহিঃপ্রকাশ। দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তারা।

পরে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি অসহায় মানুষের মাঝে রান্না করা খাবারও বিতরণ করা হয়।

সর্বাধিক পঠিত

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির ব্যতিক্রমী বিক্ষোভ

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যশোরে খাদ্যসামগ্রী ও রান্না করা খাবার বিতরণ

আপডেট: ০১:৫৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬