১১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সরকারের অভ্যন্তরীণ ঋণ ছাড়াল সাড়ে ১১ লাখ কোটি টাকা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৯

প্রথমবারের মতো সরকারের পুঞ্জীভূত অভ্যন্তরীণ ঋণের পরিমাণ সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছর শেষে সরকারের অভ্যন্তরীণ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ লাখ ৫৩ হাজার ৬৩৫ কোটি টাকা। এর আগের অর্থবছর, অর্থাৎ ২০২৪–২৫ শেষে এ ঋণের পরিমাণ ছিল প্রায় ১০ লাখ ২২ হাজার কোটি টাকা।

এক বছরের ব্যবধানে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়েছে প্রায় ১ লাখ ৩২ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত অর্থবছরে ব্যাংক ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান ও সঞ্চয়পত্র থেকে সরকার মোট ১ লাখ ৩১ হাজার ৯০৪ কোটি টাকা ঋণ নিয়েছে।

ওই অর্থবছরে সরকারের অভ্যন্তরীণ ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২৫ হাজার কোটি টাকা। তবে বাস্তবে লক্ষ্যমাত্রার চেয়ে ৬ হাজার ৯০৪ কোটি টাকা বেশি ঋণ নেওয়া হয়েছে।

ফলে অর্থবছর শেষে সরকারের পুঞ্জীভূত অভ্যন্তরীণ ঋণ নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। অর্থনীতিবিদদের মতে, সরকারের ঋণ বাড়ার সঙ্গে সুদ পরিশোধের চাপও বাড়ে, যা ভবিষ্যতে বাজেট ব্যবস্থাপনায় অতিরিক্ত চাপ তৈরি করতে পারে।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

সরকারের অভ্যন্তরীণ ঋণ ছাড়াল সাড়ে ১১ লাখ কোটি টাকা

আপডেট: ১২:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬