১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

যশোরে মেডিকেল শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৫১৬

যশোরে বর্ণাঢ্য আয়োজনে ঈদ পুনর্মিলনী, নবীন বরণ এবং কৃতী মেডিকেল শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব যশোরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দেশের মেডিকেল কলেজগুলোতে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।

রোববার (৩১ মে) শহরের পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে ২০২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি নবীন মেডিকেল শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চিকিৎসা পেশা শুধু একটি পেশা নয়, এটি মানবসেবার অন্যতম শ্রেষ্ঠ ক্ষেত্র। বর্তমানের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের স্বাস্থ্যখাতের নেতৃত্ব দেবে এবং সাধারণ মানুষের সেবার মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব যশোরের নেতৃবৃন্দ, বিভিন্ন মেডিকেল কলেজের সিনিয়র শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা নবীন শিক্ষার্থীদের অর্জিত সাফল্য ধরে রেখে দক্ষ, মানবিক ও দায়িত্বশীল চিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।

সর্বাধিক পঠিত

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির ব্যতিক্রমী বিক্ষোভ

যশোরে মেডিকেল শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত

আপডেট: ০৮:৪১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬