১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ বছরে বেনাপোলে ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্য আবু তাহের ভারতের

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৬

পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে আগামী পাঁচ বছরে বেনাপোল পৌর এলাকায় ৫০ হাজার গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। নিজ অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির আওতায় গত তিন মাসে পাঁচ হাজার গাছ রোপণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বেনাপোল পৌর গেট এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আবু তাহের ভারত এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণার অংশ হিসেবে বেনাপোল পৌর এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে গাছ লাগিয়ে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে চান তিনি।

আবু তাহের ভারত বলেন, “দেশকে সবুজায়ন ও সৌন্দর্যমণ্ডিত করতে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে গাছের কোনো বিকল্প নেই। তারেক রহমানের ঘোষণা অনুযায়ী আমি আমার পৌর এলাকায় ধারাবাহিকভাবে এই বৃক্ষরোপণ চালিয়ে যাব।”

তিনি আরও বলেন, অপরিকল্পিত নগরায়ণ ও নির্বিচারে গাছ কাটার কারণে পরিবেশ হুমকির মুখে পড়ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও বসবাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। ব্যক্তিগত ও দলীয় উদ্যোগে এ ধরনের কর্মসূচি দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুনাফ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইছহাক মিয়া, পৌর বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক জুয়েল রহমান ও বিএনপি নেতা শওকত আলী মাস্টারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

সর্বাধিক পঠিত

টানা তৃতীয় দিনেও গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

পাঁচ বছরে বেনাপোলে ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্য আবু তাহের ভারতের

আপডেট: ১১:২৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬