০২:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৩০:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৮

খুলনা নগরীর দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে জলিল মুন্সি (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে খুলনা-যশোর মহাসড়কের কুলিবাগানের ইস্পাহানি জুট প্রেস কলোনির সামনে এ ঘটনা ঘটে।

নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার দিলু মুন্সির ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে জলিল মুন্সি কুলিবাগান আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে জলিলের বুকের ডান পাশের ওপরের অংশ ও পিঠের বাঁ পাশে গুলি লাগে। তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রের দাবি, ঘটনার সময় দৌলতপুর থানার সাদা পোশাকের পুলিশের একটি দল ঘটনাস্থলের কাছেই অবস্থান করছিল। তারা সন্দেহভাজন হিসেবে দৌলতপুর থানার মধ্যডাঙ্গা এলাকার মৃত সালামের ছেলে মো. রাসেল (৩২), আসিফ মোল্লা (২৫) ও অজ্ঞাতপরিচয় আরও একজনকে দেখতে পেয়ে ধাওয়া করে।

এ সময় আসিফ ও অজ্ঞাতপরিচয় ব্যক্তি মোটরসাইকেলে পালিয়ে যায়। আর পিস্তলধারী রাসেল ওরফে পিচ্চি রাসেলকে ধাওয়া করা হলে তিনি পিস্তলসহ পাশের একটি বস্তিতে পালিয়ে যান বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সূত্র আরও জানায়, প্রায় ১৫ দিন আগে রাসেলকে দৌলতপুর থানা পুলিশ আটক করে আদালতে পাঠিয়েছিল। কয়েক দিন আগে তিনি জামিনে মুক্তি পান।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) এ এফ এম জাহিদুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত জলিল মুন্সির বুকের ডান পাশের ওপরের অংশ ও পিঠের বাঁ পাশে গুলির চিহ্ন রয়েছে। তবে একটি নাকি দুটি গুলি লেগেছে, তা এ মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়। ঘাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বাধিক পঠিত

শহিদকে অব্যাহতি, শার্শায় রাজপথে যুবদলের নেতাকর্মীরা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আপডেট: ০১:৩০:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬