০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

শহিদকে অব্যাহতি, শার্শায় রাজপথে যুবদলের নেতাকর্মীরা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৩৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০১

শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শার্শার রাজপথ। অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার ও পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন যুবদল ও বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা অংশ নেন। পরে মিছিলটি শার্শা উপজেলা পরিষদের সামনে পৌঁছালে সেখানে সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

এ সময় নেতাকর্মীরা শহিদুল ইসলাম শহিদের অব্যাহতির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। প্রায় এক ঘণ্টা ধরে তারা সড়কে অবস্থান করায় ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

দলীয় সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট ২০২৬ তারিখে কেন্দ্রীয় যুবদল এক সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদকে অব্যাহতি দেয়। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে ওই সিদ্ধান্তে উল্লেখ করা হয়।

তবে শহিদুল ইসলাম শহিদের অনুসারী ও স্থানীয় নেতাকর্মীরা এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। তাদের দাবি, বিষয়টি পুনর্বিবেচনা করে শহিদুল ইসলাম শহিদকে তার পদে বহাল করা হোক। এ দাবিতেই শনিবারের কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পিন্টু। সমাবেশে বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক শহীদ আলীসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের দাবি, শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন। তারা শহিদুল ইসলাম শহিদের প্রতি সমর্থন জানিয়ে অব্যাহতির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

দীর্ঘ সময় সড়কে অবস্থানের কারণে যান চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলেও পরে নেতাকর্মীরা সড়ক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শহিদুল ইসলাম শহিদের অব্যাহতির প্রতিবাদে শার্শার রাজপথে নেতাকর্মীদের এমন প্রকাশ্য অবস্থানকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সর্বাধিক পঠিত

শহিদকে অব্যাহতি, শার্শায় রাজপথে যুবদলের নেতাকর্মীরা

শহিদকে অব্যাহতি, শার্শায় রাজপথে যুবদলের নেতাকর্মীরা

আপডেট: ০১:৩৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬