১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

৩০০ টাকার কেনাকাটায় রয়েল এনফিল্ড জিতলেন যশোরের হৃদয়

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৬২০

ঈদ উপলক্ষে আয়োজিত লাকি কুপন র‍্যাফেল ড্রতে মাত্র ৩০০ টাকার পণ্য কিনে ৩৫০ সিসির একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল জিতে নিয়েছেন যশোরের আরএন রোড এলাকার হৃদয়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় যশোর সিটি প্লাজা-র প্রধান ফটকের সামনে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

ক্রেতাদের জন্য আয়োজিত এ বিশেষ কর্মসূচিতে সিটি প্লাজার বিভিন্ন দোকান থেকে ৩০০ টাকার পণ্য কিনলে একটি এবং ৯০০ টাকার বেশি কেনাকাটায় তিনটি লাকি কুপন দেওয়া হয়। এসব কুপনের মাধ্যমে ক্রেতারা র‍্যাফেল ড্রতে অংশগ্রহণের সুযোগ পান।

র‍্যাফেল ড্রতে মোট ২০টি আকর্ষণীয় পুরস্কার রাখা হয়। প্রথম পুরস্কার হিসেবে ছিল ৩৫০ সিসির রয়েল এনফিল্ড মোটরসাইকেল। দ্বিতীয় পুরস্কার ১.৫ টন এসি জিতেছেন নাইম এবং তৃতীয় পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর পেয়েছেন রানী। এছাড়া চতুর্থ পুরস্কার ছিল এলইডি টেলিভিশন এবং পঞ্চম পুরস্কার মাইক্রোওয়েভ ওভেনসহ আরও বিভিন্ন আকর্ষণীয় উপহার বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয়।

যশোর সিটি প্লাজা মালিক সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ হাসান টুকুন, মাসুম খান, মুস্তাক আহম্মেদ, খাইরুজ্জামান সুজন, শাহারুল আলম জনি এবং রাসেল আহমেদ।

অনুষ্ঠানে সিটি প্লাজার ব্যবসায়ী, ক্রেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজকরা জানান, ঈদকে ঘিরে ক্রেতাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা এবং কেনাকাটায় উৎসাহ বাড়াতেই এ ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

৩০০ টাকার কেনাকাটায় রয়েল এনফিল্ড জিতলেন যশোরের হৃদয়

আপডেট: ০৪:০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬