১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু আজ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৫১৪

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ (সোমবার)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশন তাদের সূচনা বক্তব্য উপস্থাপন করবে। এরপর মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হবে।

মামলাটি জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত ৯ জন হত্যার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। ট্রাইব্যুনালে দাখিল করা অভিযোগে সাবেক মন্ত্রী, রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক কর্মীসহ মোট ২৮ জনকে আসামি করা হয়েছে।

এ মামলায় বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন চার আসামি। তারা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

অন্যদিকে পলাতক আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, এডিসি রওশুনুল হক, এম এ সাত্তার, তোফায়েল, তারেকুজ্জামান, আরিফুর রহমান তুহিন, আহাদ হোসাইন, মো. ইউনূস, মোল্লা রুবেল, আজিজুল হক, রিয়াজ মাহমুদ, হৃদয়, মাইনুল ইসলাম, শেখ বজলুর রহমান, জহির উদ্দিন, আয়মান, সেন্টু মিয়া এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রনসহ আরও কয়েকজন।

মামলার কার্যক্রম শুরু হওয়ায় বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রসিকিউশনের সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপনের মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে বনদস্যুদের হামলা

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু আজ

আপডেট: ০৯:৫৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬