০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৩

চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত মো. হারুন (৪৫) ওরফে ‘ডাবা হারুন’কে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার হওয়া ‘টেস্টার মোবারককে’ জিজ্ঞাসাবাদে হারুনের নাম উঠে আসার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার হাঁচি সরদার পাড়ায় অভিযান চালিয়ে হারুনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান।

পুলিশ জানায়, হারুন কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর হাঁচি সরদার পাড়ার বদিউল আলমের ছেলে। এলাকায় তিনি ‘ডাবা হারুন’ নামে পরিচিত। পুলিশের দাবি, চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন, কালা মোবারক ও টেস্টার মোবারকের সহযোগী হিসেবে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ডেভিড ইমনের সহযোগীদের গ্রেপ্তারে চলমান অভিযানের অংশ হিসেবে হারুনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে ডেভিড ইমনের সঙ্গে তার সম্পৃক্ততা এবং সাম্প্রতিক বিভিন্ন অপরাধে তার ভূমিকা সম্পর্কে তথ্য জানার চেষ্টা চলছে।

এর আগে শনিবার সকালে ফটিকছড়িতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মোহাম্মদ মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’কে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, তিনি ডেভিড ইমন ও কালা মোবারকের সহযোগী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, টেস্টার মোবারককে জিজ্ঞাসাবাদের সময় তার সঙ্গে থাকা এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ডাকাত দলের সদস্যদের মধ্যে ‘ডাবা হারুনের’ নাম পাওয়া যায়। এরপরই তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম খান বলেন, ডেভিড ইমনের সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ডাবা হারুনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে হারুনের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এর আগে গ্রেপ্তার হওয়া টেস্টার মোবারককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেখানেও হারুনের নাম উঠে এসেছে।

ওসি জানান, কাঞ্চননগরে আলোচিত সাদ্দাম হত্যা মামলাতেও হারুনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

সর্বাধিক পঠিত

ফটিকছড়িতে ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার

আপডেট: ১২:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬