১১:৪০ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

মনিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৫১৫

যশোরের মনিরামপুর উপজেলায় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) রাত ৯টার দিকে রাজগঞ্জ-তালতলা সড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদরা গ্রামের ইসমাইলের ছেলে রাকিব (২৭) এবং একই গ্রামের কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৫)। তারা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে রাকিব ও মেহেদী একটি মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। রাতের দিকে বাড়ি ফেরার সময় তালতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মরদেহ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বাধিক পঠিত

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির ব্যতিক্রমী বিক্ষোভ

মনিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

আপডেট: ০৮:৩৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬