সরকার। জুন মাসের জন্য পেট্রোল, অকটেন ও কেরোসিনের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যা ১ জুন থেকে কার্যকর হবে।
রোববার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে অকটেনের দাম ৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা, পেট্রোলের দাম ৫ টাকা বাড়িয়ে ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ৫ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছিল। সে সময় অকটেনের দাম ২০ টাকা বৃদ্ধি করে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা, ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা এবং কেরোসিনের দাম ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়। এরপর মে মাসজুড়ে এসব মূল্য অপরিবর্তিত ছিল।
বর্তমানে জেট ফুয়েল ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের মূল্য নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। অন্যদিকে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম নির্বাহী আদেশের মাধ্যমে নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক অস্থিরতার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ ও মূল্য পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। এর প্রভাব দেশের জ্বালানি তেলের বাজারেও পড়েছে।










