১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

বিসিবির পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৫০৮

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালনা পর্ষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার (৭ জুন) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে খুলনা বিভাগ থেকে বিপুল ভোটে নবগঠিত পরিচালনা পর্ষদের পরিচালক নির্বাচিত হয়েছেন যশোরের কৃতি সন্তান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও দৈনিক লোকসমাজ পত্রিকার প্রশাসক শান্তনু ইসলাম সুমিত।

দীর্ঘদিন পর দেশের ক্রিকেটের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে যশোর থেকে একজন প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রীড়াঙ্গনে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। জেলার ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করছেন, সুমিতের এই বিজয়ের মাধ্যমে বিসিবিতে যশোরের দীর্ঘদিনের নেতৃত্বের খরা দূর হলো।

বিসিবি নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে নিয়ে গঠিত ক্যাটাগরি-১ এর ১০ পরিচালকের মধ্যে ৭ জন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে খুলনা বিভাগে দুটি পরিচালক পদের বিপরীতে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তুমুল এই ত্রিমুখী লড়াইয়ে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে বিজয়ী হন শান্তনু ইসলাম সুমিত এবং শফিকুল আলম তুহিন। অপর প্রার্থীকে পরাজয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়।

অন্যদিকে বরিশাল বিভাগের একমাত্র পরিচালক পদে মিজানুর রহমান বিজয়ী হন। তিনি প্রতিদ্বন্দ্বী মুন্তাসির আলম-কে পরাজিত করে পরিচালক নির্বাচিত হন।

রাজনৈতিক ও পারিবারিক ঐতিহ্যের উত্তরসূরি

নবনির্বাচিত বিসিবি পরিচালক শান্তনু ইসলাম সুমিত দেশের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক ও সমাজসেবামূলক পরিবারের সন্তান। তিনি তরিকুল ইসলাম-এর জ্যেষ্ঠ পুত্র। তরিকুল ইসলাম ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর জাতীয় স্থায়ী কমিটির সাবেক প্রভাবশালী সদস্য ও সাবেক মন্ত্রী। পাশাপাশি সুমিত দক্ষিণাঞ্চলের জনপ্রিয় দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

যশোরের ক্রিকেটে নতুন সম্ভাবনার দ্বার

শান্তনু ইসলাম সুমিতের পরিচালক নির্বাচিত হওয়ার খবর যশোরে পৌঁছানোর পর স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারণী পর্যায়ে এই অঞ্চলের শক্তিশালী কোনো প্রতিনিধিত্ব ছিল না। সুমিতের মতো একজন তরুণ, আধুনিক ও মাঠপর্যায়ের সংগঠক বিসিবিতে যুক্ত হওয়ায় যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রিকেট অবকাঠামো উন্নয়ন, নতুন প্রতিভা অন্বেষণ এবং আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার সম্ভাবনা আরও জোরালো হবে।

বিসিবির নতুন পরিচালনা পর্ষদ

২৫ সদস্যের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ এখন চূড়ান্ত হয়েছে। ঢাকার ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এই ক্যাটাগরিতে মোট ৭৬টি ভোটের মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়।

পরিচালকদের ভোটে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে। সভাপতি পদের দৌড়ে সর্বোচ্চ ভোট পাওয়া তামিম ইকবালকেই এগিয়ে রাখা হচ্ছে।

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ): সাইদ বিন জামান, এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ (ঢাকা), আব্দুল কাইয়ুম চৌধুরি (সিলেট), মীর শাকরুল আলম সীমান্ত (রাজশাহী), মির্জা ফয়সাল আমীন (রংপুর), মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দিন (চট্টগ্রাম), শান্তনু ইসলাম সুমিত ও শফিকুল আলম তুহিন (খুলনা) এবং মিজানুর রহমান (বরিশাল)।

ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব): তামিম ইকবাল, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইশরাফিল খসরু, মাসুদুজ্জামান, ইয়াসির ফয়সাল, ফাহিম সিনহা, শানিয়ান তানিম, আসিফ রাব্বানী, মির্জা ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম বাবু, ড. শামীম ও সাকেফ আহমেদ সালাম।

ক্যাটাগরি-৩ (বিশেষ সংস্থা/সাবেক ক্রিকেটার): সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত: শেখ মো. রুহুল আমিন ও মো. সরফরাজ আহমেদ।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রিকেটপ্রেমীরা এখন আশা করছেন, বিসিবির পরিচালক হিসেবে শান্তনু ইসলাম সুমিতের নেতৃত্বে যশোরের ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছাবে এবং জাতীয় ক্রিকেটে এ অঞ্চলের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে।

সর্বাধিক পঠিত

সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে বনদস্যুদের হামলা

বিসিবির পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত

আপডেট: ১০:২৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬