যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালিকবিহীন মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৬ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে মোট ৫ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বেনাপোল আইসিপি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিদেশি মদ, ভারতীয় শাড়ি, থ্রি-পিস, চাদর ও কসমেটিক সামগ্রী।
লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী আরও জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তে চোরাচালান ও মাদক দমনে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও তিনি নিশ্চিত করেন।
০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬
শিরোনাম:
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান: ৫ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দি
-
নিউজ ডেস্ক - আপডেট: ১০:৪৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- ৫৫৪
সর্বাধিক পঠিত























