কাজ করে দেওয়ার বিনিময়ে ‘পাকা কলা’ ঘুষ হিসেবে নেওয়ার কথা স্বীকার করায় যশোর জেলা পরিষদের উচ্চমান সহকারী আলমগীর হোসেনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৬ অক্টোবর) যশোরে অনুষ্ঠিত এক গণশুনানি চলাকালে দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এই নির্দেশনা দেন।
শুনানিতে অভিযুক্ত উচ্চমান সহকারী আলমগীর হোসেন কাজ করে দেওয়ার জন্য কলা খাওয়ার বিষয়টি স্বীকার করেন। এ কারণেই তাকে বদলির আদেশ দেওয়া হয়।
তবে অভিযোগকারী রুস্তম আলী দাবি করেন, ওই কর্মকর্তা শুধু পাকা কলা নয়, তাঁর কাছ থেকে প্রথমে ১০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন। এরপর তিনি আরও ৬ লাখ টাকা দাবি করেন। সেই টাকা না দেওয়ায় রুস্তম আলীর নামের জমির ডিসিআর (ডকুমেন্ট কন্ট্রোল রেজিস্টার) অন্য এক ব্যক্তিকে দিয়ে দেন ওই কর্মকর্তা।
(ছবিতে কলা খাওয়া উচ্চমান সহকারী আলমগীর হোসেন)
০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
কলা খাওয়ার কথা স্বীকার: যশোর জেলা পরিষদের উচ্চমান সহকারী বদলি
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৭:১১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- ৫৬৭
সর্বাধিক পঠিত

























