০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

একাত্তরের ভূমিকা নিয়ে জাতির কাছে জামায়াতের নিঃশর্ত ক্ষমা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৫৮৯

নিউইয়র্ক থেকে: (২২ অক্টোবর) বাংলাদেশের রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে একাত্তরের মুক্তিযুদ্ধে দলের বিতর্কিত ভূমিকার জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াতে ইসলামীর বর্তমান আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই ঐতিহাসিক স্বীকারোক্তি দেন।
ডা. শফিকুর রহমান বলেন, “একাত্তরে আমাদের দলের অবস্থান ভুল ছিল, আমরা সেই ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চাইছি।” দীর্ঘদিন ধরে দেশজুড়ে জামায়াতের অবস্থান নিয়ে চলা বিতর্ক ও সমালোচনার পরিপ্রেক্ষিতে এই বক্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।
নির্বাচন ও গণভোটের দাবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির জানান, ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে—এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। তবে তিনি নির্বাচনের আগে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোটের দাবি জানান। এর মধ্যে অন্যতম হলো প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) বা অনুপাতভিত্তিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু করা।
ডা. শফিকুর রহমানের ভাষায়, “জনগণের মতামত যাচাই ছাড়া কোনো বড় রাজনৈতিক সিদ্ধান্ত টেকসই হতে পারে না। আমরা চাই, বড় সিদ্ধান্তগুলোতে জনগণের সরাসরি অংশগ্রহণ থাকুক।”
সংখ্যালঘু অধিকার ও পররাষ্ট্র নীতিতে পরিবর্তন
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনমত পুনর্গঠনের কৌশল হিসেবে এবার সংখ্যালঘু অধিকার নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে এক সময়ের বিতর্কিত এই দলটি। ডা. শফিকুর রহমান বলেন, “আমরা যদি ক্ষমতায় যাই, তাহলে সংবিধানসম্মতভাবে প্রতিটি নাগরিক—ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে—নিরাপদ ও নির্বিঘ্নে বসবাস করতে পারবে।” তিনি এই বক্তব্যকে দলের নীতিগত পরিবর্তনের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেন।
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে জামায়াত আমির স্পষ্ট করে বলেন, তার দল ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায়। তিনি আরও যোগ করেন, “বন্ধুত্ব থাকবে, তবে সেই সম্পর্ক হবে পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের ভিত্তিতে।”

সর্বাধিক পঠিত

যশোরে জুয়েল রানা হত্যা মামলা: তিন আসামির দুই দিন করে রিমান্ড

একাত্তরের ভূমিকা নিয়ে জাতির কাছে জামায়াতের নিঃশর্ত ক্ষমা

আপডেট: ১১:৩২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫