যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮ বোতল ভারতীয় মদসহ সাগর হোসেন (নাম) এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক সাগর হোসেন বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের কুরমান আলীর ছেলে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ৮ বোতল ভারতীয় মদসহ ওই যুবককে আটক করা হয়।
তিনি আরও জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।




















