যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামের ব্রিটিশ সেনাবাহিনীর প্রাক্তন সৈনিক ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন বিশ্বাস (১০৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দোগাছিয়া গ্রামের মৃত গোলাম মোস্তাফার পুত্র। বুধবার জোহরের নামাজের পর তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয় এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
মরহুমের বড় ছেলে ও পুলিশ কর্মকর্তা গোলাম মোস্তাফা হেলা জানান, তাঁর পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আরও জানান, শামসুদ্দিন বিশ্বাস ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ব্রিটিশ সরকারের পক্ষ থেকে নিয়মিত ভাতা পেতেন।
বুধবার জোহরের পর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মরহুমকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
মরহুমের জানাজায় অংশ নেন খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপি নেতা হাজী মুকুল, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানভীর রায়হান তুহিনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ জানাজায় অংশ নিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
দীর্ঘ এক শতকের জীবন শেষে প্রবীণ এই ব্রিটিশ সৈনিক ও মুক্তিযোদ্ধা ২ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্থানীয় সর্বস্তরের মানুষ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম:
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া ব্রিটিশ সৈনিক শামসুদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:৩৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- ৫৮০
সর্বাধিক পঠিত



























