০৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা: বেনাপোলে একই পরিবারের ৫ জন আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৫৮৯

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় একই পরিবারের ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোলের সাদিপুর সীমান্তবর্তী আবু হাসানের আমবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।
বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, গোপন সূত্রে খবর আসে যে সীমান্তের মেইন পিলার ১৯/১-এস থেকে প্রায় ১০০ গজ ভেতরে একটি আমবাগানে কিছু বাংলাদেশি অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই পরিবারের ৫ সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- রঞ্জন বাড়ৈ (৩৮), তার স্ত্রী কনিকা বাড়ৈ (২৮), মেয়ে রিতিকা বাড়ৈ (১৪), এবং দুই ছেলে রাজু বাড়ৈ (১২) ও রিপা বাড়ৈ (১২)। তারা সবাই বরিশাল জেলার বানারীপাড়া থানার বিসারকান্দি গ্রামের বাসিন্দা।
বিজিবি নিশ্চিত করেছে, আটককৃতরা বৈধ কাগজপত্র (পাসপোর্ট ও ভিসা) ছাড়াই অবৈধভাবে সীমান্ত পার হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

শার্শায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা: বেনাপোলে একই পরিবারের ৫ জন আটক

আপডেট: ০৮:২০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫